4thcolumn https://the4thcolumn.com Sat, 04 May 2019 19:01:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.1.1 161066102 রাজনৈতিক বিভেদ ভুলিয়ে দিল বাঘ : বক্সাবনে বাঘ হস্তান্তরে অসম বনমন্ত্রীর সবুজ সংকেত https://the4thcolumn.com/uttar-bango-tiger-btr-assam-mic-green-signal/ https://the4thcolumn.com/uttar-bango-tiger-btr-assam-mic-green-signal/#respond Sat, 04 May 2019 19:01:39 +0000 https://the4thcolumn.com/?p=737 নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম ,৪ মে’১৯ :-

ভোটের ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ । ‘বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী’ ,এই দুর্যোধনীয় বজ্রহুঙ্কার অহরহ শোনা যায় তাদের মুখে । বিজেপি বনাম তৃণমূল , এই দুই যুযুধান পক্ষের বাদানুবাদ থেকে হাতাহাতি মায় রক্তারক্তির অধুনা সাক্ষী এই বাংলা । কিন্তু এই লড়াইয়ের সবটাই কেবল রাজনীতির (পড়ুন ভোটের রাজনীতির) আঙিনায় । মিষ্টি -কুর্তার সংস্কার-সৌজন্য কাহিনীর অবতারণা হয়েছে দিন কয়েক পূর্বেই । এবার বন্যপ্রাণ সংরক্ষণের প্রশ্নেও দলাদলি সাইড লাইনে রাখতে লেশমাত্র কসুর নেই কোনো পক্ষেরই । বক্সা বাঘ বন বাঁচাতে অসম থেকে বাঘ হস্তান্তরের পূর্ব ঘোষিত সিদ্ধান্তের উপর যখন সম্প্রতি প্রশ্ন ওঠা শুরু হয়েছে , এক ফুঁয়ে সব প্রশ্ন নিভিয়ে দিয়ে , বন্য প্রাণ সংরক্ষণের ক্ষেত্রে রাজনীতিকে কোনো মতেই প্রাধান্য দেওয়া হবে না বলে শনিবার সবুজ সংকেত দিয়েছেন খোদ বিজেপি শাসিত অসমের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য । তার সাফ কথা , “বাঘ তো কোন রাজ্যের নিজস্ব সম্পত্তি নয়।বাঘেরা জাতীয় সম্পদ।তাই আমাদের সহায়তায় যদি প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে বাঘেদের সংসার বাড়ে তা তো আমাদেরও গৌরবের বিষয়।তাই আপত্তির কোন কারন নেই” । এবং সব আশানিরাশার অবসান ঘটিয়ে একথা এখন বলাই যায় , বক্সা বাঘ বনে বাঘ আমদানি এখন শুধু সময়ের অপেক্ষা । বাঘেরা ফিরছে বক্সা বাঘবনে।সৌজন্যে প্রতিবেশী রাজ্য অসম। এভাবেই , বন্যপ্রাণীদের কাছে শেষ পর্যন্ত হেরে গেলো রাজনৈতিক বিভেদ।

সূত্রের খবর , বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ প্রত্যাবর্তনে সবুজ সংকেত দিয়েছে অসম বনদপ্তর।প্রতিবেশী রাজ্যের ওই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন অসমের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অসম থেকে বাঘ আনার বিষয়টি যে নিশ্চিত হয়েছে ,তা স্বীকার করে নিয়েছেন রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণও ।কেন্দ্রীয় বাঘ সংরক্ষক সংস্থা  “ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির” মধ্যস্থতায় শেষ পর্যন্ত হৃত গৌরব ফিরে পেতে চলেছে বক্সা ব্যাঘ্র প্রকল্প।৭৬২ বর্গ কিলোমিটারের বক্সার জঙ্গলকে দেশের ১৫ তম ব্যাঘ্র প্রকল্পের মর্যাদা দেওয়া হয়েছিল ১৯৮৩ সালে। সে সময়ে বক্সা অরণ্যে প্রচুর বাঘ থাকলেও চোরা শিকার ও অন্যান্য প্রাকৃতিক কারনে ধীরে ধীরে কমতে থাকে ডোরাকাটাদের সংসার। গত ত্রিশ বছরে মাথা কুটে মরেও বক্সায় বাঘেদের অস্তিত্বের কোনো প্রামান্য নথি প্রকাশ্যে আনতে পারেনি বক্সা বনদপ্তর। যদিও বনদপ্তরের বরাবরের দাবি , বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীরে এখনও রয়েছে ‘বড় মিঞা’ । ২০১৫ সালের বাঘ গননার চূড়ান্ত রিপোর্ট পেশ করে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দেয় , সমগ্র উত্তরবঙ্গের জঙ্গলে সাকুল্যে তিনটি বাঘ থাকলেও থাকতে পারে।ওই চাঞ্চল্যকর নথি সামনে আসার পরেই হইচই শুরু হয় দেশ জুড়ে। প্রশ্ন ওঠে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভবিষ্যত নিয়ে। আরও একধাপ এগিয়ে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি  রাজ্য সরকারের কাছে লিখিত ভাবে জানতে চায় যে, এত কিছুর পর কেন বক্সার কাছ থেকে ব্যাঘ্র প্রকল্পের মর্যাদা কেড়ে নেওয়া হবে না ? এরপরেই ওই অরণ্যে ডোরাকাটাদের পুনরায় ফিরিয়ে আনতে মরিয়া হয়ে ওঠে বক্সা বনদপ্তর। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের মধ্যস্থতায় বক্সায় ‘টাইগার অগমেন্টেশন’ এর আবেদন জানায় রাজ্য বনদপ্তর। বহু নথি চালাচালির পর ২০১৮ সালে বক্সায় পুনরায় রয়্যাল বেঙ্গল টাইগার ফিরিয়ে আনার বিষয়ে সবুজ সংকেত দেয় এনটিসিএ। কিন্তু সেখানেও অসমের অনড় মনোভাব রয়েছে বলে প্রশ্ন ওঠা শুরু হয় এই গোটা প্রক্রিয়ায় । শেষ অবধি , খোদ অসম বনমন্ত্রীর এমনতর ‘উদার ‘ বক্তব্যে আপাতত বাঘ আমদানির ব্যাপারে অনুকূল অবস্থান দেখে খুশির হওয়া বক্সা বনবিভাগ মহলে ।
অন্যদিকে , বাঘ আনার বিষয়ে অনুমতি দিলেও , বেশ কয়েকটি শর্তও চাপায় এন টি সি এ। প্রথমত, বলা হয় বক্সার মত একই ধরনের ভৌগোলিক অবস্থানের অন্তর্গত বাঘদেরকেই আনতে হবে ওই বাঘবনে।দ্বিতীয়ত, সুনিশ্চিত করতে হবে বাঘেদের বসবাসের আদর্শ পরিবেশ ও খাদ্যের যোগান। তৃতীয়ত, বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় থাকা বনবস্তী গুলিকে অবিলম্বে পুনর্বাসন দিতে হবে।কেন্দ্রীয়  সংস্থার আরোপ করা সব ক’টি শর্তই মেনে নেয় বনদপ্তর। শুরু হয় তোড়জোর। কিন্তু কোথা থেকে বাঘ আনা হবে তাতেই পদে পদে হোঁচট খেতে শুরু করে বনদপ্তর।কারন সুন্দরবনের লবনাক্ত ম্যানগ্রোভ অরণ্যের বাঘেরা পাথুরে বক্সায় কোন ভাবেই মানিয়ে গুছিয়ে বাঁচতে পারবে না। এই হিসেব মাথায় রেখেই জোরকদমে শুরু হয় বাঘ খোঁজার পালা।বিশেষজ্ঞরা পরিষ্কার জানিয়ে দেন যে বক্সার টপোগ্রাফির সঙ্গে একমাত্র মিল রয়েছে প্রতিবেশী রাজ্য অসমের মানস,ওরাং,পবিতরা অথবা কাজিরাঙ্গা বাঘবনের। এনটিসিএর মধ্যস্থতায় দুই রাজ্যের মধ্যে শুরু হয় আলোচনা।প্রাথমিক অবস্থায় পশ্চিমবঙ্গকে বাঘ দিতে বেঁকে বসে অসম।শেষ পর্যন্ত ব্রহ্মপুত্র ও সংকোশ দিয়ে বহু জল গড়ানোর পর রাজি হয় অসম।প্রতিবেশী রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানিয়েছেন “বন্যপ্রাণী, বিশেষ ভাবে বাঘ সংরক্ষণের বিষয়ে রাজনীতিকে টানা একেবারেই ঠিক নয়।আর বাঘ তো কোন রাজ্যের নিজস্ব সম্পত্তি নয়।বাঘেরা জাতীয় সম্পদ।তাই আমাদের সহায়তায় যদি প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে বাঘেদের সংসার বাড়ে তা তো আমাদেরও গৌরবের বিষয়।তাই আপত্তির কোন কারন নেই।”
অপরদিকে , অসমের বনমন্ত্রীর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ জানিয়েছেন “ভোট প্রক্রিয়া চলছে বলেই বিষয়টি প্রকাশ্যে আনিনি।তবে ঘটনা সত্য।অসম থেকে বক্সার জঙ্গলে বাঘ আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে।ভোট পর্ব মিটে যাওয়ার সাথে সাথেই পরিকল্পনা বাস্তবায়নে জোরকদমে কাজ শুরু করা হবে।সুতরাং বক্সায় বাঘ আসাটা এখন শুধুই সময়ের অপেক্ষায় বলা যেতেই পারে।” তবে অসমের ঠিক নির্দিষ্ট কোন বাঘবন থেকে এবং প্রথম ধাপে ক’টি বাঘকে বক্সায় আনা হবে সেই বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দুই রাজ্যের বনমন্ত্রী।                                                             

]]>
https://the4thcolumn.com/uttar-bango-tiger-btr-assam-mic-green-signal/feed/ 0 737
প্রতিমার সোনার গহনা, প্রনামী উধাও : লাগাতার চুরিতে ব্যতিব্যস্ত কোচবিহার https://the4thcolumn.com/uttarbango-cob-theft/ https://the4thcolumn.com/uttarbango-cob-theft/#respond Sat, 04 May 2019 15:40:36 +0000 https://the4thcolumn.com/?p=734 নিজস্ব সংবাদদাতা, কোচবিহার,৪মে’১৯ :-

চোরের আতঙ্কে ঘুম ছুটেছে কোচবিহার শহর লাগোয়া পিলখানা বাজার এলাকার মানুষের। শহর লাগোয়া এই এলাকায় সপ্তাহ খানিক ধরে বিভিন্ন বাড়িতে পালা করে চুরির ঘটনা ঘটছে।
সময়ের বিবর্তনে সিঁদেল চোর নেই বটে তবে রাতের অন্ধকারে গৃহস্থের বাড়ি ঢুকে দরজা তালা ভেঙে চুরির ঘটনা ঘটছে আকছার। শনিবার সকালে প্রত্যক্ষ হল মন্দিরে চুরি যাওয়ার ঘটনা। পিলখানা বাজার সংলগ্ন বটতলা এলাকার চন্দন নন্দীর বাড়ির মনসা ও কালী মন্দির থেকে চুরি হয়ে যায় প্রতিমার হাতে কানের অলঙ্কার, পুজোর আসবাব পত্র, রান্নার বাসনপত্র প্রভৃতি।

এই চুরির ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। অভিযোগ, এলাকা জুড়ে বেশ কয়েক দিন থেকে নিয়মিত ভাবে বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটছে। লাগাতার এরকম ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় গ্রাম পঞ্চায়েতও। এলাকা বাসির পক্ষ থেকে চুরির ঘটনায় কোচবিহার কতোয়ালি থানায় অভিযোগ করা হবে। এই এলাকায় অবস্থিত কোচবিহার মহাশ্মশান কালী মন্দিরের প্রনামি বাক্স ভেঙেও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

]]>
https://the4thcolumn.com/uttarbango-cob-theft/feed/ 0 734
চালু চ্যাংরাবান্ধা দিয়ে বাংলাদেশে বোল্ডার রফতানি :খুশির হাওয়া ব্যবসায়ীমহলে https://the4thcolumn.com/uttar-bango-cob-chyangrabandha-bolder-export/ https://the4thcolumn.com/uttar-bango-cob-chyangrabandha-bolder-export/#respond Sat, 04 May 2019 15:18:23 +0000 https://the4thcolumn.com/?p=731 নিজস্ব সংবাদদাতা, কোচবিহার,৪ মে’১৯ :-

বিরোধ মিটে যাওয়ায় চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে ফের বাংলাদেশে বোল্ডার রপ্তানি চালু হয়েছে। রাজস্ব বাড়ানো নিয়ে বিরোধের জেরে দীর্ঘ ১০ দিন ধরে ওই রপ্তানি বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত দুই দেশের আমদানি-রপ্তানি বিষয়ক আধিকারিকদের মধ্যে বৈঠক হওয়ায় ওই বিরোধ মিটে যায়।
ভুটান ও ডুয়ার্স থেকে বোল্ডার সংগ্রহ করে বাংলাদেশে রপ্তানি করে আসছে ভারতের বেশ কিছু ব্যবসায়ী। চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ওই বোল্ডার বাংলাদেশে যায়। যা সেখানকার বড় বড় বাড়ী নির্মাণের কাজে ব্যবহৃত হয়ে থাকে। বোল্ডার ব্যবসায়ীরা জানিয়েছেন, রাজস্ব নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের দাবি মেনে নেওয়ায় ফের তা চালু করা হয়েছে। এদিন ফের তা চালু হওয়ায় চ্যাংরাবান্ধা ব্যবসায়ী মহলে খুশির হাওয়া।

]]>
https://the4thcolumn.com/uttar-bango-cob-chyangrabandha-bolder-export/feed/ 0 731
মহিলার হার ছিনতাই, আনন্দলোকের মিছিল, পরীক্ষা বাতিলে ক্ষোভ :শনিবার সারাদিন শিলিগুড়ি https://the4thcolumn.com/uttarbango-siliguri-satday/ https://the4thcolumn.com/uttarbango-siliguri-satday/#respond Sat, 04 May 2019 14:27:17 +0000 https://the4thcolumn.com/?p=727 শনিবার সারাদিন শিলিগুড়ি :-

নিজস্ব সংবাদদাতা ,শিলিগুড়ি, ৪ মে’১৯ :-

খবর ১ :-
এক মহিলার সোনার গহনা ছিনতাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাঘাযতীন কলোনি এলাকায়। মহিলার নাম কবিতা পাল। বাড়ি বাঘাযতীন কলোনি এলাকায়।
জানা গিয়েছে, এদিন কবিতা পাল চম্পাসারি থেকে বাজার করে ফিরছিলেন। সেসময় মার্গারেট স্কুলের কাছে দুই যুবক কবিতা পালের কাছে একটি ঠিকানা জিজ্ঞাসা করে এবং কথার জালে ফাঁসিয়ে নেয়। এরপর ঘটনাচক্রে কবিতা পাল জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ওই দুই যুবক কবিতা পালের গলা থেকে সোনার চেন এবং আংটি নিয়ে চম্পট দেয়।
স্থানীয় বাসিন্দারা তাকে অচৈতন্য অবস্থায় দেখে প্রাথমিক চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন। শনিবার কবিতা পাল শিলিগুড়ির পুরনিগমের ২ নং ওয়ার্ড কাউন্সিলার স্নিগ্ধা হাজরার সহযোগীতায় প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

খবর ২ :-

সরকারী নির্দেশ মেনে বন্ধ রাখা হয়েছে ইষ্কুল । অভিযোগ , শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের কর্মশিক্ষা এবং শরীর শিক্ষা পরীক্ষা এই কারনেই পিছিয়ে গেছে । ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকগণ । ছাত্রছাত্রীদের দাবী, তারা অনেক দিন থেকেই প্রস্তুতি নিয়েছিলেন এবং পরীক্ষা না হবার কারনে তারা পিছিয়ে গেলেন অনেকটাই । অন্যদিকে ,অভিভাবকেরা বলছেন ,অনেকদুর থেকে এসে যদি জানতে পারা যায় পরীক্ষা হবে না, তবে সেটা হতাশ হবার মতই ঘটনা । এই প্রসঙ্গে , বয়েজ হাই ষ্কুলের টিচার ইনচার্জ
ক্ষিতিশ বর্মন জানান, সরকারী নির্দেশ মেনেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে । আমরা দেখছি কত দ্রুত এই সমস্যার সমাধান করা যায় ।

খবর ৩ :-
শনিবার , শিলিগুড়ির এক বে সরকারী হাসপাতালের পক্ষ থেকে স্মাইল টর্চ প্রকল্পের মাধ্যমে এক র‍্যালির আয়োজন করা হয় । মিছিলের উদ্যেশ্য ছিল, ঠোঁট এবং তালু কাটা শিশুদের চিকিৎসা করা । মিছিলটি সংশ্লিষ্ট হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে শিলিগুড়ি জংশনে শেষ হয় । এই প্রসঙ্গে হাসপাতালের অন্যতম কর্নধার নীলা ভট্টাচার্য জানান, আমাদের উদ্দেশ্যই হল সেই সব শিশুদের খুজে বের করে তাদের চিকিৎসা করা । যারা মুলত আর্থিক দিক থেকে দুর্বল ।

]]>
https://the4thcolumn.com/uttarbango-siliguri-satday/feed/ 0 727
মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি : গাড়ি থেকে নেমে পাল্টা ‘চ্যালেঞ্জ’ মমতার https://the4thcolumn.com/south-bengal-mamta-taunting-public/ https://the4thcolumn.com/south-bengal-mamta-taunting-public/#respond Sat, 04 May 2019 13:09:36 +0000 https://the4thcolumn.com/?p=720 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম ,৪ মে’ ১৯ :-

মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে টিপ্পনীর সুরেই ‘জয় শ্রী রাম ‘ ধ্বনি ছুড়ে দিয়েছিল ‘রামভক্ত’ কতিপয় জনতা । গাড়ি থামিয়ে তাদের পাল্টা ‘চ্যালেঞ্জ’ ছুঁড়লেন তিনি এবং মুখ্যমন্ত্রী নামতেই পালালো ‘জয় শ্রীরাম ‘ স্লোগান ছুড়ে দেওয়া পাবলিক । ঘটনায় শোরগোল পড়েছে রাজ্য জুড়ে । খোদ মুখ্যমন্ত্রীর প্রতি এহেন ‘আচরণ ‘নিয়ে নিন্দা মুখর হয়েছে রাজনৈতিক মহল এবং যথারীতি ভাইরাল হয়েছে এই ২৩ সেকেন্ডের ভিডিও ।

ঘটনায় প্রকাশ ,পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকের রাধাবল্লভপুরে রবিবার এই ‘অপ্রীতিকর ‘ ঘটনার সামনে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় । পিচঢালা রাস্তা দিয়ে তার কনভয় যাওয়ার সময় এই ঘটনা ঘটে । ভিডিও তে দেখা যায় , মুখ্যমন্ত্রীর কনভয় চলছে ধীর গতিতেই । সাদা স্কর্পিওর সামনের আসনে বসে ছিলেন মুখ্যমন্ত্রী । পথের পাশে তখন মহিলাদের ভীড় । সে সময়ই হঠাৎ “জয় শ্রী রাম” ধ্বনি ছুঁড়ে দেয় জনকয়েক ব্যক্তি । আচমকাই দাঁড়িয়ে পড়ে মমতার গাড়ি । গাড়ি থেকে সটান নেমে পড়েন মমতা । তাকে নামতে দেখেই পিঠটান দেয় টিপ্পনি কাটা ব্যক্তিরা । মমতা নেমেই স্লোগান ধারীদের ডাকতে শুরু করেন , “আয় ! আয় ! পালাচ্ছিস কেন ! সব হরিদাস ! ” এরপর তার মুখে আশ্চর্য সূচক স্বগতোক্তি শোনা যায় , ‘ এরা গালাগাল দিচ্ছে !’ । সম্ভবত , তার রাজ্যে , খোদ তাকে লক্ষ্য করে এহেন টিপ্পনি উড়ে আসবে , তা বোধহয় কল্পনার অতীত ছিল মুখ্যমন্ত্রীর ।

অন্যদিকে , ‘জয় শ্রী রামের ‘ ধ্বনি উড়ে আসায় , ঘটনায় অভিযোগের তির ঘুরছে বিজেপির দিকে । তবে যাই হোক না কেন , ভোট চলাকালীন এই ঘটনা ঘিরে আপাতত স্বাভাবিক গুঞ্জন বাংলা জুড়ে ।

]]>
https://the4thcolumn.com/south-bengal-mamta-taunting-public/feed/ 0 720
বিধায়কের ‘ফণী’ কবিতা ‘দুস্টুরা নিপাত যাক’ : দিদির প্রশংসায় মোদীকে বিঁধলেন সৌরভ https://the4thcolumn.com/uttar-bongo-sourav-poem-fani/ https://the4thcolumn.com/uttar-bongo-sourav-poem-fani/#respond Sat, 04 May 2019 10:23:33 +0000 https://the4thcolumn.com/?p=713 জারুল রাভা , আলিপুরদুয়ার, ৪ মে’ ১৯ :-

যিনি রান্না করেন , তিনি নাকি চুলও বাঁধেন – এমনটাই শোনা যায় প্রবাদ প্রবচনে । উদাহরণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী । সরকার ও তৃণমূল দল পরিচালনার পাশাপাশি কখনো ছবি আঁকা , কখনো কবিতা লেখা , আবার কখনো স্বপারিষদ রবীন্দ্র গানের চর্চা , সুকুমারীয় এ সমস্ত কাজেও বাংলার অগ্নিকন্যার ‘অন্যরূপ’ দেখেছে রাজ্যবাসী । এবার সে পথেই হাঁটতে দেখা গেল আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীকে । “ফণী” কে সামনে রেখে , মমতার কর্মঠ ও মমতাময়ী রূপকে তুলে ধরে তুলনা টানলেন মোদীর অকর্মণ্যতার , একখান নামহীন কবিতা লিখে । নিন্দুকদের ভাষায় তা মমতা- বন্দনা হলেও ,ইতিমধ্যেই কবিতাটি ভাইরাল হয়েছে নেটিজেন সমাজে ।

“ফণী” এসেছিল , উড়িষ্যা ভাসিয়ে চলেও যাচ্ছে ধীরে ধীরে । বাংলায় তার প্রকোপ ততটা টের পাওয়া যায় নি । কিন্তু তা সত্বেও আগাম সতর্কতা নিতে কসুর করে নি রাজ্য সরকার । স্কুল ছুটি দেওয়া থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তৈরী থাকা , কন্ট্রোল রুম খুলে চব্বিশ ঘন্টার হেল্প ডেস্ক চালু ইত্যাদি কাজে সক্রিয় থেকেছে সরকার । এবং জেগে ছিলেন ‘তিনি’ , রাজ্যের মুখ্যমন্ত্রী । খড়গপুরে ‘ফণীর’ ছোবল পড়েছিল ,ছুটে গেছেন মমতা । অন্যদিকে , গ্রাম বাংলার ‘ফণী’র দাপট নিয়ে সাড়াশব্দ পাওয়া যায় নি মোদীর । এই বিষয় নিয়েই কবিতা লিখেছেন বিধায়ক সৌরভ । ‘দিদির’ মানুষের পাশে থাকাকে উল্লেখ করে সরাসরি বিঁধেছেন মোদীকে , তবে কবিতায় । এবং ‘দুষ্টুরা নিপাত যাক ‘ পংতি যুক্ত সে কবিতা এখন মমতার ছোঁয়ায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় , ‘আমাদের প্রিয় বিধায়ক ডক্টর সৌরভ চক্রবর্তী ‘ নামের ফেসবুক পেজে সে কবিতায় আপাতত লাইক কমেন্টের ছড়াছড়ি ।

কবিতা তার বিষয় নয় , আইনের মারপ্যাঁচ শিখেও আলিপুরদুয়ারের ছেলে সৌরভ বেছে নিয়েছেন রাজনীতি এবং বর্তমানে তিনি স্বীয় দক্ষতায় রয়েছেন মধ্যগগনে , বিধায়ক পদ অলংকৃত করে । কিন্তু , তাঁর প্রয়াত পিতা সমীরেন্দ্র প্রসাদ চক্রবর্তীর ‘কবিতাযাপন ‘ কারোর অজানা নয় , সৌরভের রক্তেই রয়েছে ভাবযাপনের বিমূর্ত প্রকাশ মাধ্যম, কবিতা । তার ভাষায় , কিছুটা ইতস্তত স্বরেই জানান,” গতকাল রাতে কবিতাটি লিখি , কেন লিখলাম জানি না । লিখে মুখ্যমন্ত্রীকে পাঠাই , তিনি ফণীর মোকাবিলায় যেভাবে ছোটাছুটি করছেন ,তা এক দৃষ্টান্ত । তিনি ‘এপ্রিসিয়েট ‘ করেছেন । তার উৎসাহ পেয়েছি , এটাই পাওনা ।”
জীবনের প্রথম কবিতাই ভাইরাল হয়েছে , মুখ্যমন্ত্রীর ‘স্নেহ’ পেয়েছে । আরও কি লিখবেন ? প্রশ্ন শুনেই থমকে যান আলিপুরদুয়ারের ‘ঘুটিশ’ । ‘লেখা এলে নিশ্চয় লিখব’ , স্পষ্ট জবাব তার এবং জবাবটি যে ডিপ্লোম্যাটিক ,তা বলাই বাহুল্য ।

]]>
https://the4thcolumn.com/uttar-bongo-sourav-poem-fani/feed/ 0 713
তান্ডব বাড়ছে ফণীর : দক্ষিণগামী ট্রেন বাতিল করল উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে https://the4thcolumn.com/desh-fani-train-cancel-nfrail/ https://the4thcolumn.com/desh-fani-train-cancel-nfrail/#respond Fri, 03 May 2019 13:22:24 +0000 https://the4thcolumn.com/?p=710 নিউজ ডেস্ক , দ্য ফোর্থ কলাম, ৩ মে’১৯ :-

ফণীর তান্ডবের ভয়ে দূরপাল্লার ট্রেন বাতিল করল উত্তর পূর্ব সীমান্ত রেল । শুক্রবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত নিয়ে যাত্রী সাধারণের কাছে ‘দুঃখপ্রকাশ ‘করে এন এফ রেল । সূত্র বলছে , ফণীর কারণে বাতিল হয়েছে ‘গৌহাটি(শীলঘাট) চেন্নাই এগমোর এক্সপ্রেস ( ট্রেন নম্বর ১৫৬৩০), গৌহাটি-সেকেদ্রাবাদ এক্সপ্রেস । প্রসঙ্গত , দূরপাল্লার এই ট্রেনগুলি অসম থেকে ছেড়ে উড়িষ্যা হয়ে সুদূর দক্ষিণে পৌঁছায় । এবং ফণীর তান্ডব ক্রমশই বাড়ছে উড়িষ্যা উপকূলে । যাত্রী সাধারনের সুরক্ষার প্রশ্নই এই ট্রেনদ্বয় বাতিল করা হয়েছে বলে জানিয়েছে রেল ।
অন্যদিকে , একদিন পূর্বেই বেশ কিছু বিমান পরিষেবা বাতিল করা হয়েছে এই ফণীর ভয়ে । এবার সে তালিকায় নাম উঠল যাত্রীবাহী ট্রেনেরও ।

]]>
https://the4thcolumn.com/desh-fani-train-cancel-nfrail/feed/ 0 710
সরকারী কর্মচারীদের ৫২ টি শনিবার আছে ,আমাদের নেই : স্কুলছুটি পেয়েও ট্রোলিংএ তিতিবিরক্ত শিক্ষককূল https://the4thcolumn.com/south-bengal-school-closed-teacher-asked-questions/ https://the4thcolumn.com/south-bengal-school-closed-teacher-asked-questions/#respond Fri, 03 May 2019 12:10:09 +0000 https://the4thcolumn.com/?p=706 জারুল রাভা , আলিপুরদুয়ার, ৩ মে ‘ ১৯ :-

অবশেষে ধোঁয়াশা কাটল রাজ্যের স্কুল -ছুটির চাপান উতোরে । শিক্ষা দপ্তরের তিন নম্বর বিজ্ঞপ্তিতে ‘স্কুল সাস্পেনশন ‘ এর বদলে ‘স্কুল ক্লোজড’ জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনীশ জৈন । এবং এই চার দফার স্কুল ছুটির আওতায় যে শিক্ষককূলও থাকছেন ,সে ব্যাপারেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী । অন্যদিকে , প্রায় দু মাসের এই স্কুল ছুটিতে পঠন পাঠন শিকেয় উঠবে বলে সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়া ট্রোলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছে শিক্ষক সমাজ । ২০০৫ সালের আগে যেখানে বছরে ৯০ দিনের ঘোষিত ছুটি দেওয়া হতো , বর্তমানে তা এসে দাঁড়িয়েছে ৬৫ দিনে , এই তথ্য সামনে রেখে তারা বিমর্ষ মনোভাব জানিয়েছেন ।
শুক্রবার নবান্ন থেকে তিন নম্বর বিজ্ঞপ্তি জারি করে স্কুল ছুটির ব্যাপারে ‘অবস্থান ‘ স্পষ্ট করে রাজ্য শিক্ষা দপ্তর । বিজ্ঞপ্তিতে তিনটি পয়েন্ট তুলে ধরে চার দফায় স্কুল ছুটির ঘোষণা জানান দিয়েছে নবান্ন । এক, ‘ফণীর’ কারণে ৩ মে ও ৪ মে , এই দুদিন রাজ্যের সমস্ত সরকারী / সরকারী অর্থানুকূল্যে / সরকারী অর্থানুকূল্যের বে সরকারী স্কুল গুলোকে বন্ধ রাখবার নির্দেশ দেওয়া হয়েছে । দুই , আগামী ৬ মে থেকে ২০ মে অবধি দাবদাহের কারনে স্কুল বন্ধের নির্দেশ জারি করা হয়েছে । তিন , ২০ মে থেকে ৮ জুন অবধি প্রতিবছরের ন্যায় ‘গরমের ছুটি’ থাকবে বলে জানানো হয়েছে এবং চতুর্থত , ৮ জুনের পরবর্তী সময়ে , আবহাওয়া খারাপ থাকবার সম্ভবনার দরুন ফের ৩০ জুন অবধি স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে । এবং এই চার নম্বর ছুটি নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে । প্রশ্ন , আগাম বুঝে নেওয়া খারাপ আবহাওয়ার দরুন দেওয়া এই ৮ জুন থেকে ৩০ জুনের ছুটির সিদ্ধান্ত পরেও নেওয়া যেত ।

অপরদিকে , প্রায় এই ষাট দিনের ছুটির প্রসঙ্গে তির্যক শ্লেষের ছোড়াছুড়ি চলছে সোশ্যাল মিডিয়ার জনমানসে । শিক্ষকরা বসে বসে মাইনে নেবেন ইত্যাদি বক্রোক্তি ঘুরছে টাইমলাইনে । এতে বিষম চটেছেন শিক্ষকরা । তাদের বক্তব্য , বছরে আগে ৯০ দিনের ছুটি দেওয়া হতো স্কুলে , এখন সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ৬৫ দিনে । যে ছুটি দেওয়া হলো , সেটা শিক্ষকরা চায় নি । ফণী, দাবদাহ ও সম্ভাব্য খারাপ আবহাওয়ার দরুন সরকার ছুটি ঘোষণা করেছে । তার ফলে ছুটির সংখ্যা বেড়ে দাঁড়াবে বছরে ৯৫ দিনে । এটাতে কতটা মহাভারত অশুদ্ধ হলো ,তা বোধগম্য নয় , জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক । এবং তুলনা টেনেছেন সরকারী কর্মচারীদের সঙ্গে । তাদের বক্তব্য , সরকারী কর্মচারীরা শনিবার ছুটি পান , সে হিসেবে করলে বছরে ৫২দিন ছুটি আমরা শিক্ষকরা পাই না । তাদের আর্ন লিভ আছে , তারা ছুটি বিক্রি করতে পারেন । এসব হিসেব কেন কেউ রাখে না ? ক্ষোভ ঝরছে শিক্ষক মহলে ।

]]>
https://the4thcolumn.com/south-bengal-school-closed-teacher-asked-questions/feed/ 0 706
রাত নামলেই বেজে উঠছে নুপুর , নড়ে উঠছে খাট : ভুতের ভয়ে আতংকে বালিকা-কিশোরী আবাসিকরা https://the4thcolumn.com/uttar-bango-cob-ghost-fear-girls-hostel/ https://the4thcolumn.com/uttar-bango-cob-ghost-fear-girls-hostel/#respond Fri, 03 May 2019 09:47:53 +0000 https://the4thcolumn.com/?p=702 নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম ,৩ মে’১৯ :-

রাত তখন তমশা গভীর । ঘড়ির কাঁটা ছুঁয়েছে দেড়’টা । গোটা কোচবিহার যখন আরামের ঘুমে , ঘুম নেই কতগুলো আতঙ্কিত কচি চোখে । জেগে বসে আছে তারা । বাতি জ্বালিয়ে । ভয়ার্ত কিশোরী-বালিকাদের কুঁকড়ে যাওয়া মুখ ,তারা বসে রয়েছে জড়াজড়ি করে , একে অপরকে ছুঁয়ে । এই বুঝি শোনা যায় নূপুরের ধ্বনি । কিংবা পাশবিক কোনো আওয়াজ । অথবা কোনো ফিসফাস । কারা যেন কথা বলে রাত বাড়লেই । ঘুম এলে আচমকা নড়ে ওঠে খাট । ঠিক এই গা ছমছম দৃশ্য সাক্ষী নিয়েই নির্ঘুম আতংকে দিন কাটছে কোচবিহার বাবুরহাটে অবস্থিত ‘শহীদ বন্দনা স্মৃতি বালিকা আবাসে’র আবাসিকদের । ভুতের ভয়ে ভয়ানক আতংকে রয়েছে আবাসের বালিকারা ।

অদ্ভুতুরে এসব অশৈলী কাণ্ডে ভীত সন্ত্রস্ত কোচবিহারের এই আবাস । ঘটনায় চাঞ্চল্য প্রশাসনিক মহলেও । এই ভৌতিক কাণ্ড জানাজানি হতেই তোলপাড় এলাকা জুড়ে। অবস্থা সামাল দিতে মাঠে নেমেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ভুত বলে কিছু নেই , সব মনের কল্পনার ফসল , তবু মানুষ ভুতের ভয়ে কাহিল হয় রাত নামলেই । আবাসনের নাবালিকা আবসিকদের ভুল ধারনা থেকে মুক্তি দিতেই বুধবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এক প্রতিনিধি দল সেখানে যান, কথা বলেন আবসিকদের সঙ্গে । তাদের ভাষায়, ভুত নিয়ে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেটা নিছক কল্পনা। তাতে কিছুটা কাজ হলেও এখনো তাদের চোখে মুখে রয়েছে ভয়ের চিহ্ন ।
অপরদিকে , বিষয়টি নিয়ে গভীর ভাবে চিন্তিত জেলা প্রশাসনও । কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক জ্যোতির্ময় তাঁতি বলেন, “সংস্কারের বশবর্তী হয়ে নাবালিকা আবসিকরা ভুতের ভয় পাচ্ছেন। ভুত বলে যে কিছু হয় না এই বিষয়ে সচেতন করার জন্য বিজ্ঞান কর্মীদের সেখানে নিয়ে আসা হয়েছে।’’
তিনি আর বলেন, এই আবাসনে আরও কিছু পরিকাঠামগত উন্নয়ন করা হবে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলেও , নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে বলে তিনি জানান। বেশ কিছুদিন থেকেই এই আবাসনে ভৌতিক কাণ্ড ঘটছে বলে দাবি করা হচ্ছিল কিশোরী-বালিকা আবাসিকদের তরফ থেকে। এই দাবি বিবেচনা করে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। যদিও সমস্যা এখনো রয়েছে সেই তিমিরেই ।
এ ব্যাপারে , পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কোচবিহার জেলা সম্পাদক অসীম সাহা বলেন, কোনও এক অজ্ঞাত কারনে শহীদ বন্দনা স্মৃতি আবাসে ভীতির পরিবেশ তৈরি হয়েছে । ঘটনার প্রকৃত কারন অনুসন্ধান করে এই ভয় দূর করতে আমরা উদ্যোগী। কারন ভুত বলে কিছু থাকতে পারেনা। আবসিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রয়াস গ্রহণ করা হয়েছে ।

যারা ভুতকে জানেন ,তারা ভুতের ভয় পান না । কিন্তু কৃষিনির্ভর জেলা কোচবিহারের প্রান্তিক এলাকার বালিকা কিশোরীরা ,যারা জন্মাবধি ‘ভুতের ‘ কাহিনীর সঙ্গে লালিত হয়েছে , তাদের মন থেকে এই ভয় দূর করা মোটেও সহজ সাধ্য নয় । রাত নামলেই ফের যদি শোনা যায় নূপুরের রূমঝুম কিংবা ফের যদি আচমকা নড়ে ওঠে তক্তপোষ ? সমাধান খুঁজছে জেলা প্রশাসন ,যুক্তিবাদী বিজ্ঞান মঞ্চকে সামনে রেখে ।

]]>
https://the4thcolumn.com/uttar-bango-cob-ghost-fear-girls-hostel/feed/ 0 702
ফণীর ফণা নাকি গরমের ছুটি : নবান্নের দুই বিজ্ঞপ্তিতে ধোঁয়াশা শিক্ষকমহলে : কণাদ দাশগুপ্তের বিশেষ কলাম https://the4thcolumn.com/special-column-kanad-dasgupta-school-closer-or-suspension-circuler-nabanna/ https://the4thcolumn.com/special-column-kanad-dasgupta-school-closer-or-suspension-circuler-nabanna/#respond Thu, 02 May 2019 21:08:16 +0000 https://the4thcolumn.com/?p=698 নবান্নের ‘ঘোষণা’নিয়ে ধোঁয়াশা ! ফণীর ভয় নাকি গরমের ছুটি ? স্কুল ‘ছুটি’ নাকি ‘সাসপেনশন ‘ ? শিক্ষকরা কি পূর্ন ছুটি পাচ্ছেন নাকি আগলে রাখতে হবে ছাত্রছাত্রীবিহীন স্কুল ?
— বিশেষ কলামে কণাদ দাশগুপ্ত

তাহলে রাজ্যে স্কুল ছুটির বিষয়টা ‘আপাতত’ কোথায় দাঁড়িয়ে ? ‘আপাতত’ কথাটা সচেতনভাবেই ব্যবহার করা। ছুটি নিয়ে ৪-৫ ঘন্টার মধ্যে ২ ধরনের কথা জানা গিয়েছে রাজ্য প্রশাসনের কাছ থেকে। পূর্ণ সম্ভাবনা আছে, আরও ২-৪ ধরনের ‘ঘোষণা’ হতে পারে।

২ মে, বৃহস্পতিবার, দুপুরে রাজ্য সরকার এক নির্দেশিকায় জানায়, সরকারপোষিত স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হল। ৩ মে থেকে তা চলবে ৩০ জুন পর্যন্ত। এ বছর প্রায় ২ মাস চলবে গরমের ছুটি। আরও গুরুত্বপূর্ণ বিষয়, গরমের ছুটির সঙ্গেই রাজ্য সরকার ঘূর্ণিঝড় ‘ফণী’-র বিষয়টিকেও জুড়ে দেয়।
নবান্নের জারি করা এই স্কুল ছুটির বিজ্ঞপ্তিটি নিয়ে শিক্ষক-অশিক্ষক মহলে ধোঁয়াশা তৈরি হয়, বিভ্রান্তিও শুরু হয়ে যায়। ওই বিজ্ঞপ্তিতে লেখা হয় ‘ক্লাস সাসপেন্ডেড’। ধোঁয়াশা এখানেই। শিক্ষক-শিক্ষাকর্মীরা বুঝতে পারেন না, একদিকে বলা হচ্ছে গরমের ছুটি বাড়ানো হলো, আবার বলা হচ্ছে ছুটি নয়, ‘ক্লাস সাসপেন্ডেড’ ! তাহলে শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য ঘোষিত ওই সময়টা ছুটি থাকবে ? নাকি ‘ক্লাস সাসপেন্ডেড’ বলে তাঁদের স্কুলে যেতে হবে ? ৪ মে থেকে ৩০ জুন পর্যন্ত গরমের ছুটি ? নাকি, ‘ছুটি’ নয়, শুধুই ‘ক্লাস সাসপেন্ডেড’ ?

এসব ধোঁয়াশা না কাটিয়েই ২ মে, বৃহস্পতিবার, রাতে রাজ্য সরকার দ্বিতীয় এক বিজ্ঞপ্তিতে জানায়,
আগামী শুক্র এবংশনিবার, ৩ মে এবং ৪ মে, শুধুমাত্র দক্ষিণবঙ্গের ৮ জেলা, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতার সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ থাকবে। দ্বিতীয় এই বিজ্ঞপ্তির কোথাও গরমের কথা বলা হয়নি। শুধু বলা হয়েছে, ঘূর্ণিঝড় ফণী’র তাণ্ডবে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তাহলে কী দাঁড়ালো ? কয়েকটি প্রশ্ন এখনও থেকে গেলো। দুপুরের বিজ্ঞপ্তি বাতিল করে রাতের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে? নাকি, দুপুরের গরমের ছুটির বিজ্ঞপ্তিটিও
যথারীতি বহাল আছে ?

দু’টি বিজ্ঞপ্তি, একটিতে প্রায় ২ মাসের জন্য পড়ুয়াদের গরমের ছুটি, অপরটিতে ৮ জেলায় ঘূর্ণিঝড়ের জন্য দু’দিনের ছুটি? তাহলে প্রকৃত ছুটি কোথায় কোথায় এবং কতদিন ?

আর একটি ছোট্ট কথা, নবান্ন রাতের বিজ্ঞপ্তিতে বলছে, ঘূর্ণিঝড়ে পড়ুয়াদের নিরাপত্তার জন্যই ‘স্কুল ছুটি’।
প্রশ্ন ওঠে , কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টা কোন দফতর দেখে ? নাকি, ওরা নিরাপদ থাকবে, এ বিষয়ে নিশ্চিত নবান্ন !

]]>
https://the4thcolumn.com/special-column-kanad-dasgupta-school-closer-or-suspension-circuler-nabanna/feed/ 0 698