আলিপুরদুয়ারে ৬ বছরের শি_শুকে ধ_র্ষণের অভিযোগে নাবালক ও তার ঠাকুরদা গ্রেপ্তার | The 4th Column

আলিপুরদুয়ারে ৬ বছরের শিশুকে ধ_র্ষণের অভিযোগে নাবালক ও তার ঠাকুরদা গ্রেপ্তার
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৩ সেপ্টেম্বর ২০২৫:

আলিপুরদুয়ারের ফালাকাটা থানার জটেশ্বরে এক চাঞ্চল্যকর ধ_র্ষণের ঘটনা সামনে এসেছে। প্রতিবেশী এক নাবালকের বিরুদ্ধে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষ_ণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে ওই নাবালক এবং তাকে মদত দেওয়ার অভিযোগে তার ঠাকুরদাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে এই ভয়ংকর ঘটনাটি ঘটে। অভিযোগ, প্রতিবেশী এক নাবালক ওই শিশুকন্যাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধ_র্ষণ করে। নির্যাতনের পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের সন্দেহ হয়। প্রথমে শিশুটি ভয়ে কিছু বলতে না চাইলেও, পরে গো_পনাঙ্গ থেকে র_ক্তক্ষরণ শুরু হলে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন। যন্ত্রণায় কাতর হয়ে শিশুটি সবকিছু খুলে বললে গ্রামে চরম উত্তেজনা ছড়ায়।
ঘটনার প্রতিবাদে এলাকার মহিলারা প্রথমে পথ অবরোধ করেন এবং পরে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় অভিযুক্ত নাবালকের ঠাকুরদা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং পুলিশকে হুমকিও দেন বলে অভিযোগ। এর পরপরই পুলিশ অভিযুক্ত নাবালক ও তার ঠাকুরদাকে গ্রেপ্তার করে।
নির্যাতিতা শিশুকন্যাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা জানিয়েছেন, ‘ঘটনার পর থেকে মেয়েটা কিছুতেই স্বাভাবিক হতে পারছে না, ঘন ঘন বমি করছে। আমি দোষীদের চরম শাস্তি চাই।’
এই ঘটনার জেরে বুধবার সন্ধ্যায় গ্রামে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জটেশ্বর ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায়। এলাকার এক মহিলা বলেন, ‘আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওই জানোয়ারদের এই গ্রামে আর ঠাঁই দেওয়া হবে না।’
পুলিশ সুপার ওয়াই রঘুবমশী জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক কিশোর ও তার ঠাকুরদাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে জলপাইগুড়ির জুভেনাইল জাস্টিস কোর্টে পাঠানো হয়েছে এবং তার ঠাকুরদাকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!